ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ীর মৃত্যু


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৮-৬-২০২২ দুপুর ১১:২১
রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্ডুমালা পৌর এলাকার চিনাশো মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লার ময়েজ উদ্দীনের ছেলে আম ব্যবসায়ী মতিউর রহমান মতি (৪৫) সোমবার সকালে মুণ্ডুমালা থেকে আটোভ্যানে আম নিয়ে নিজেই চালিয়ে পুঠিয়া উপজেলার বানেশ্বর যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্ডুমালা পৌর এলাকার চিনাশো মোড়ে হঠাৎ তার অটোভ্যানের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন