ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৯-৬-২০২১ দুপুর ১২:১৬

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে রাজু আহমেদকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (২৮ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের এই আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত কমিটিতে নয়জনকে স্থান দেয়া হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে তৌফিকুল ইসলাম টুটুল ও আল আমিন সরকার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আশিকুর রহমান আশিক ও আনোয়ার হোসেন। এছড়াও সাংগঠনিক সম্পাদক ফুয়াদ ইবনে আজাদ ফাহিম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আতিকুর রহমান আতিক ও আশরাফুল আলমকে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৭ নভেম্বর শৃঙ্খলাভঙের অভিযোগ, অর্থনৈতিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে। দীর্ঘ ১ বছর ৮ মাস পর ৯ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা