ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গাবালীতে মাছ ধরাকে কেন্দ্র করে মোশারেফ বাহিনীর হামলায় আহত ৫


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৮-৬-২০২২ বিকাল ৬:৪
পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে সোমবার বিকালে মাছধরাকে কেন্দ্র করে পলাশসহ তার ৫ জেলেকে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন- বেল্লাল হাওলাদার  (২০),  ধলু হাওলাদার (১৮), জুলাস সিকদার (২৪), জাহিদ সিকদার (১৯) এবং পলাশ সিকদার (২৬)। 
 
জানা গেছে, প্রতিপক্ষ মোশারেফ হোসেন খান ওরফে মোশারেফ ও তার মোশারেফ বাহিনী তাদের কুপিয়ে হত্যার চেষ্টা করে। পলাশ তার জেলেদের কে সাথে নিয়ে সোমবার বিকালে সোনারচরে মাছ ধরার জন্য গোজ পুতে জাল ফেলে বসে থাকে মাছের অপেক্ষায়। কিছুক্ষণ পরে মোশারেফ বাহিনীর লোকজন পলাশের জালের ওপর দিয়ে জাল ফেলে । কিছু সময় পরে পলাশ তার জালের ওপর জাল ফেলা দেখে সে অন্য জালকে গুছিয়ে ডাঙায় রেখে দেয়। এ নিয়ে মোশারেফ বাহিনীর লোকজন পলাশের ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন এবং মারধর করার হুমকি দেন।
 
কিছুক্ষণ পরে মোশাররফ খান ফোন দিলে তার বাহিনীর ২০/২৫ জন মিলে পলাশ ও তার পাচ ছয়জন জেলেকে এলোপাতাড়িভাবে রামদা, ছুরি ও হাত কুঠার দিয়ে নৃশংসভাবে কোপায়। এতে দুই জন ঘটনাস্থলে জ্ঞান হারায় ।  আর বাকিরা গুরুতর আহত অবস্থায় পরে থাকে। অন্য জেলেরা তাদের কে উদ্ধার করে দু'জন কে বরিশাল ও বাকিদের কে গলাচিপা হাসপাতালে পাঠায়, দু'জনার অবস্থা খুবই গ্রুতর ।
 
ভুক্তভোগীরা বলেন, নিরীহদের মাছের ঘের দখল, জোরপূর্বক কৃষি জমিতে মাছ চাষ করা, গায়ের জোরে অন্যের জমি দখলে নেওয়া, বিভিন্ন চরে মাছ ধরা এবং নারী নির্যাতনসহ সব অনৈতিক কাজে মোশারেফ ও তার বাহিনীর নগ্ন হস্তক্ষেপ চরাঞ্চলে নিত্য নিয়মে পরিণত হয়েছে। মোশারেফ খানের নির্যাতনের শিকার নাজমা বেগম বলেন, খাস জমিতে ঘর উঠিয়ে থাকার অপরাধে মোশারেফ খানের নেতৃত্বে তার ভাই বশির খান ও তার ক্যাডারবাহিনী নাজমার বসতঘর পুড়িয়ে দিয়ে তার ওপর শারীরিক নির্যাতন চালায়। এ ঘটনায় মামলা করা হলেও মোশারেফ বাহিনীর ক্ষমতার দৌরাত্ম্যে হেরে যায় নাজমা। ভুক্তভোগী হানিফ হাওলাদার বলেন, তার নিজস্ব একটি মাছের ঘের দখলে নিতে নানাভাবে হয়রানি করে আসছে মোশারেফ। সব অপকর্মের হোতা মোশারেফ খানের অত্যাচারে শুধু আমরা নয়, চরাঞ্চলের মানুষ অসহায়। এ নিয়ে দেশের প্রথম শ্রেণির বিভিন্ন পেপার পত্রিকায় লেখা লেখিও হয়েছে ।
 
অনুসন্ধানে জানা গেছে, ২০১৯ সালের জুনে চরমোন্তাজের জনৈক খলিল প্যাদার আদালতে করা দস্যুতা-চাঁদাবাজির মামলায় চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি মোশারেফ খানও আসামি। একই বছরে জনৈক তাহের হাওলাদারের দুই মামলায় মোশারফ খানের বিরুদ্ধে ভয়ভীতি ও সন্ত্রাসী, দস্যুতার অভিযোগ রয়েছে। ওই বছরের মোসা. নাজমা বেগমের আদালতে করা একটি মামলায় তিনি আসামি।
 
২০১৬ সালে মোশারেফ বাহিনীর বিরুদ্ধে রাঙ্গাবালী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তানজিলা বেগমের একটি প্রতিবেদনেও উল্লেখ রয়েছে সন্ত্রাসী ও দস্যুতার বিবরণ। চরমোন্তাজের জনৈক ইউনুচ ব্যাপারী, হুমায়ন কবির মোল্লা, জালাল খাঁসহ ভুক্তভোগীরা মোশারেফ ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এবং ডিসি, এসপি, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ এবং মামলা দিলেও প্রতিকার পায়নি বলে নিশ্চিত করেছেন। অনুসন্ধানে মোশারেফ গংয়ের বিরুদ্ধে অন্তত দুই ডজন মামলা ও অভিযোগ পাওয়া গেছে।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া