এমবিবিএস পরীক্ষায় সাতক্ষীরা মেডিকেল কলেজ প্রথম
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ২২টি মেডিকেল কলেজের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ ফলাফলে প্রথম স্থান অধিকার করেছে। ৫০ জন পরীক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৭ জন এমবিবিএস পাস করেছেন। পাশের হার ৯৪%। এই ৪৭ জন নবীন চিকিৎসক শীঘ্রই ইন্টার্নশিপ ট্রেনিং শুরুর লক্ষ্যে হাসপাতালে রোগীদের সেবায় নিয়োজিত হবেন।
এর আগেও সাতক্ষীরা মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। এ বছর ষষ্ঠ ব্যাচ চিকিৎসক হিসেবে মেডিকেল কলেজ থেকে পাস করল। এই অসাধারণ ফলাফলে উচ্ছ্বসিত সাতক্ষীরা মেডিকেল পরিবার।
সদ্য পাস করা চিকিৎসকদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. এএইচ এসএম কামরুজ্জামান, হাসপাতালের পরিচালক ডা. কুদরত ই খোদা নওরোজ, মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ, অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সাংসদ ও মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডা. এস জেড আতীক, সাবে অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী হাবিবুর রহমান, বিএমএ সাতক্ষীরা জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি সাবে সাংসদ ডা. মোখলেছুর রহমান, বিএমএ ও স্বাচিপ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক, দক্ষিণবাংলার একমাত্র ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শামসুর রহমান, ডা. গাজী নাসিরসহ সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
নবীন চিকিৎসকরা সাতক্ষীরার ২২ লাখ মানুষের সেবায় নিয়োজিত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন; এই প্রত্যাশা সকলের।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে