তানোরে প্রভাবশালীর হামলায় স্বামী-স্ত্রী আহত, থানায় অভিযোগ
রাজশাহীর তানোরে এক প্রভাবশালী প্রতিবেশীর হামলায় দিনমজুর স্বামী-স্ত্রী গুরুত্বর আহত হয়েছেন। এতে তাদের বাম হাত ভেঙে গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৫ জুন শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখন্ডা দোস্তরামপুর গ্রামে। এ ঘটনায় আহত শ্রীমতি সংকরী রানী (৩০) বাদী হয়ে ঘটনার দিন থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৮ জু) থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এহেন অভিযোগের কপি এ প্রতিবেদকের কাছে রয়েছে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীখন্ডা দোস্তরামপুর গ্রামের মৃত উপেন্দ্রনাথের ছেলে প্রভাবশালী সন্তোষ প্রামাণিক (৪৫) ভুক্তভোগীর বস বাড়ির উঠান থেকে জোরপূর্বক মাটি কেটে নেয়। এ সময় প্রতিবেশী শ্রীমতি সংকরী রানী বাধা দেন। এতে উভয়ের মধ্যে বাগবিতণ্ড হয়। এর একপর্যায়ে সন্তোষ প্রামাণিক সংকরী রানীকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। খবর পেয়ে স্বামী শ্রী বিনয় কুমার (৩৮) উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও বেধড়ক পেটানো হয়। এতে তাদের উভয়ের হাত ভেঙে যয়। পরে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন বিনয় কুমার।
এ বিষয়ে প্রতিবেশী লিদু বালা বলেন, ঘটনার সময় আহতদের ডাক-চিৎকারে প্রতিবেশী গেদি মালতি ছাড়াও অনেকে তাদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতিখারাপ দেখে রামেক হাসপাতোলে রেফারড করেন।
বিষয়টি নিয়ে সন্তোষ প্রামাণিক বলেন, তাদের নানারকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। অভিযুক্তরা অর্থবৃত্ত ও প্রভাবশালী হওয়ায় শঙ্কায় আছেন বলে জানান শ্রীমতি সংকরী রানী। সোমবার দুপুরে তারা রাজশাহী মেডিকেল থেকে বাড়ি ফিরে আসেন।
এ বিষয়ে অভিযুক্ত সন্তোষ প্রামাণিকের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য ছাড়াই বিষয়টি এড়িয়ে যান। তবে তার স্ত্রী পারুল বিবি বলেছেন, ঘটনাটি মিথ্যা। তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
ঘটনার তদন্তকারী অফিসার থানার এএসআই নজরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। বাদী চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied