চাঁদপুরের পদ্মা-মেঘনায় অভিযানে ৭ ড্রেজার-বাল্কহেডসহ আটক ১৬
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। এ সময় ২টি ড্রেজার, ৫টি বাল্কহেড ও ১৬ জনকে আটক হয়। বুধবার (২৯ জুন) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল পর্যন্ত পদ্মা-মেঘনার বিভিন্ন এলকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামানের তত্ত্বাবধানে অভিযানে চাঁদপুর ও শরীয়তপুর জেলার ঘোষেরহাট নৌ থানাসহ দুই ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, চাঁদপুর নৌ থানাসহ তিন-ফাঁড়ির যৌথ অভিযানে পরিচালনা করা হয়। এসময় মঙ্গলবার রাত ১০ থেকে বুধবার সকাল পর্যন্ত পদ্মা-মেঘনার আলুরবাজার, রাজরাজেশ্বর, মিনি কক্সবাজার, সফরমালীসহ শরীয়তপুর জেলার ঘোষেরহাটে এলকায় অভিযান পরিচালনা করে ২টি ড্রেজার ও ৫টি বাল্কহেড জব্দ করা হয়। অভিযান কালে ১৬ জনকে আটক আটক করা হয়। আটকদের বিরুদ্ধে দণ্ডবিধি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনায় আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন- চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান, আলুরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) এসএম সিরাজুল ইসলাম, নরসিংহপুর ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) লুৎফুর রহমান, হরিণা ফাঁড়ির সিরাজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, দেশ ও জাতীয় সম্পদ রক্ষায় নৌ পুলিশ সর্বদা সচেষ্ট আছে। ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস