শিক্ষক হত্যা ও লাঞ্চনার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৯ জুন) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
মানববন্ধনে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইয়াহিয়া জিসান। এসময় তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত শিক্ষক লাঞ্চনার ঘটনা ঘটছে। অথচ শিক্ষকরাই জাতির পথপ্রদর্শক। আর সেই শিক্ষকদের যখন লাঞ্চনার করা হয় তা জাতির মেরুদণ্ডে আঘাত করা হয়। তাই আজ আমরা এখানে দাঁড়িয়েছে যেনো ভবিষ্যতে কখনো এমন ঘৃণ্য ঘটনা আর না ঘটে এবং সরকারের কাছে এমন জঘন্য ঘটনার সুষ্ঠুতা বিচার দাবি করছি।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জাহির ফয়সাল বলেন, শিক্ষকদেরকে যেভাবে প্রতিনিয়ত লাঞ্ছনার শিকার হতে হচ্ছে তা একটি জাতির জন্য চরম অসম্মানের। একজন শিক্ষককে প্রশানসনের উপস্থিতিতে যেভাবে লাঞ্চনা করা হয়েছে তা কোনভাবেই কাম্য নয়। এছাড়া আশুলিয়ায় একজন শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। একজন শিক্ষককে হত্যা করা একটি জাতিকে পিটিয়ে হত্যা করার সমান। একজন ছাত্রের হাতে শিক্ষক হত্যার ঘটনা আমাদের সমাজের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
এর আগে গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে আঘাত করে তারই এক ছাত্র। পরে ওই শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষক উৎপলের ভাই বাদী হয়ে মামলা করেন।
এমএসএম / এমএসএম
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied