ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নগরকান্দার চরযশোরদি ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৩০-৬-২০২২ দুপুর ৩:৫২
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়ন পরিষদের আওতায় ৩৬৪ জন দুস্থ নারীদের মাঝে স্বচ্ছতার মধ্যদিয়ে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন)  থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার প্রসাদ সরকার, চরযশোরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকির, ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল আলমসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
 
চাল বিতরনকালে চেয়ারম্যান সাহেব ফকির জানান, আমার ইউনিয়নের ৩৬৪ জন দুস্থ নারীদের মধ্যে ভিজিডির অধীনে আজকে এ চাল বিতরণ করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীদের উপস্থিতিতেই এসব চাল বিতরণ করা হয়।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা