ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

মুন্ডুমালায় নৈশপ্রহরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ১১:৮
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার এক নৈশপ্রহরীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মুন্ডুমালা বাজারে সরদার মার্কেটে উজ্জল সুজ নামের জুতা-স্যান্ডেলের দোকানে ঘটে এসব ঘটনা।
 
এ ঘটনায় উজ্জল সুজ দোকানের মালিক আহসান হাবিব উজ্জল বাদী হয়ে মুন্ডুমালা পৌরসভার নৈশপ্রহরী বখাটে মাদকসেবী খালেদ সরকার সবুজকে অভিযুক্ত করে পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহুর্তে ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা করছেন ব্যবসায়ী মহল। ফলে দ্রুত বখাটে সবুজের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন ব্যবসায়ীরা।
 
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৮টার দিকে মাতাল অবস্থায় মুন্ডুমালা পৌরসভার নৈশপ্রহরী সবুজ বাজারের সরদার মার্কেটে উজ্জল সুজ দোকানে গিয়ে চাঁদা দাবি করেন। এ সময় দোকান মালিক উজ্জল চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সবুজ মাতাল অবস্থায় গালমন্দ ও দোকানের গ্যালারি ভাঙা শুরু করেন। এ অবস্থায় দোকান মালিক বাধা দিলে তাকে গ্যালারির ভাঙা কাঁচ দিয়ে আঘাত করে হাত পা ক্ষতবিক্ষত করে ফেলেন। আশপাশের ব্যবসায়ীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উজ্জলকে উদ্ধার করে মুন্ডুমালা হাসপাতালে নিয়ে যান।
 
বেশ কয়েকজন ব্যবসায়ীরা জানান, সবুজ মাতাল অবস্থায় মুন্ডুমালা বাজারে মাঝেমধ্যেই চাঁদাবাজিসহ যার-তার সাথে অযথা মারপিট করেন। ভয়ে তাকে কেউ কিছু বলে না। কারণ, তিনি পৌরসভায় নৈশপ্রহরী। আর এটাকে পুঁজি করে মুন্ডুমালা বাজারে ত্রাস সৃষ্টি করতে চান। তিনি নিয়োমিত ডিউটি করেন না। এর আগে পৌরসভার এক কর্মচারীকে বেধড়ক পিটিয়েছিলেন। আমরা অনুরোধ করব, মেয়র সাহেব যেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। যদি না করেন তাহলে বুঝব তাদের সহায়তায় সবুজ নিজের কর্ম রেখে এ ধরনের অপকর্মে লিপ্ত থাকেন ।
 
তবে অভিযুক্ত সবুজ এসব অভিযোগ অস্বীকার করে জানান, দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটি ও তর্ক-বির্তক হয়। আমাকে ফাঁসাতে দোকানের কাঁচের গ্যালারি উজ্জল নিজেই ভাঙতে গিয়ে হাত-পা কেটে গছে।
 
দোকান মালিক আহসান হাবিব উজ্জল জানান, গত বুধবার সন্ধ্যার দিকে ঈদ উপলক্ষে নতুন মালামাল নিয়ে এসেছি। এমন সময় তিনি আমার কাছে কয়েক হাজার টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে আমার সমস্যা হবে বলে হুমকি দেন। এ সময় দোকানের ভেতরে প্রবেশ করে কাঁচের গ্যালারি ভাঙতে শুরু করেন। কোনোভাবেই কথা না শুনলে বাধা দিতে গেলে কাচ দিয়ে আঘাত করে আমার হাত-পা ক্ষতবিক্ষত করে দিয়েছেন। পাশের ব্যবসায়ীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমাকে মেডিকেলে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ করে বৃহস্পতিবার সকাল থেকে ব্যবসা শুরু করেছি। কারণ, সামনে ঈদুল আজহা। একদিন দোকান বন্ধ করে রাখলে অনেক ক্ষতি হবে বলে খুলেছি।
 
এ ব্যাপারে তানোর উপজেলার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) আইসি মাসুদ রানার সাথে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

এমএসএম / জামান

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ