টাঙ্গাইলে মৈত্রী এক্সপ্রেস ট্রেন কেড়ে নিল যুবকের প্রাণ
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় সাহেব আলী মণ্ডল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) দুপুরে উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী মণ্ডল উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত কলিম উদ্দিন মণ্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে রেললাইনের পাশে গরু চড়াচ্ছিলেন সাহেব আলী। ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তিনি।
গোহালিয়াবাড়ী ইউপি সদস্য নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেন দুর্ঘটনার পরপরই ওই যুবকের মৃত্যুর খবর শুনে মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান স্বজনরা।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে কর্মরত স্টেশন মাস্টারের কাছে জানতে চাইলে তিনি জানান, ট্রেনে কাটা পড়ে নিহতের বিষয়ে কোনো খবর পাননি তিনি।
এমএসএম / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
Link Copied