তানোরে এক বাড়ি থেকে ৭৫০ কেজি টিসিবির ডাল উদ্ধার
রাজশাহীর তানোরে এক ব্যক্তির বাড়ি থেকে ৭৫০ কেজি টিসিবির পণ্য মসুর ডাল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১ জুলাই) দুপুরে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের নির্দেশে উপজেলার কলমা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সাজ্জাদ হোসেন এসব ডাল উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত ডাল ইউএনও জব্দ করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেন বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেন তিনি।
তথ্যানুসন্ধানে জানা গেছে, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)র পণ্য মসুর ডাল মজুদকারী আঁখির এন্টারপ্রাইজের প্রোপাইটার নিহতের স্ত্রী সাজেদা বেগম। তার ম্যানেজার শওকত আলী উপজেলার কলমা ইউপি এলাকায় ২ হাজার ৩১ জন কার্ডধারী ব্যক্তির নামে বৃহস্পতিবার ১ হাজার ২০০ জনের কাছে টিসিবির পণ্য বিক্রি করেন। বাকি পণ্য অন্যদের মাঝে শনিবার বিক্রয়ের কথা রয়েছে।
সেই সুবাদে টিসিবির ৭৫০ কেজি মসুর ডাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কলমা ইউপির নড়িয়াল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তুষারের বাড়িতে রাখা হয়। এমন খবর এলাকাবাসী ও ইউপি মেম্বার জানতে পেরে শুক্রবার সকালে ইউএনওকে অবহিত করেন। ফলে ইউএনওর নির্দেশে অত্র ইউপির স্থানীয় মেম্বার সাজ্জাদ হোসেন গ্রামপুলিশ সঙ্গে নিয়ে তুষারের বাড়ি থেকে এসব ডাল উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত ডাল শুক্রবার দুপুরে ভ্যানযোগে নিয়ে ইউএনওর কাছে জমা দেন মেম্বার।
এ ব্যাপারে ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন বলেন, ইউএনও স্যারের নির্দেশে গ্রামের লোকজন ও গ্রামপুলিশ সাথে নিয়ে তুষারের বাড়ি থেকে ৭৫০ কেজি ডাল ও টিসিবির সিলকৃত ডালের প্যাকেট বস্তা উদ্ধার করে জমা দেয়া হয়।
তবে এ বিষয়ে একাধিকবার তুষারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে আঁখির এন্টারপ্রাইজের ম্যানেজার শওকত আলী বলেন, বৃহস্পতিবার ১ হাজার ২০০ জনের কাছে পণ্য বিক্রি করা হয়েছে। বাকি পণ্য শনিবার বিক্রির জন্য দর্গাডাঙ্গা বাজারের মিঠুর কাছে রেখে এসেছি। বিক্রিত পণ্য হিসাবের বিষয়ে ইউএনও স্যার ও ইউপি চেয়ারম্যানকে সময়ের অভাবে অবহিত করা হয়নি। কারণ হিসেবে তিনি জানান, অনেক রাত হয়ে গিয়েছিল। তাই জানানো হয়নি।
তবে এ নিয়ে টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সহকারী নির্বাহী (অফিসপ্রধান) শাহিদুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ করেননি।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied