ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মাদারীপুরে রডের চাপায় শ্রমিক নিহত


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২-৭-২০২২ বিকাল ৫:৫৯
মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার কাজীর মোড়ের তরমুগুরিয়া এলাকায় রডের চাপায় সেলিম মোল্লা (৫০) নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সেলিম মোল্লা সদর উপজেলার মধ্যে খাগদী গ্রাসের মৃত রসিদ মোল্লা ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম টেডার্সের রডের দোকানে কাজ করছিলেন সেলিম। এ সময় পা স্লিপ করলে নিচে পড়ে যাওয়া অবস্থায় উপরের রড মাথায় পড়লে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। 
 
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, রডে চাপা পড়া শ্রমিক সেলিম মোল্লা হাসপাতালে আসার পূর্বেই মারা যান। 
 
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, শুনেছি রডের চাপায় সেলিম মোল্লা নামে একজন শ্রমিক মারা গেছেন। ভুক্তভোগীদের কোনো  অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে 'ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন'

বরগুনায় ৫০ টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই

খেলনা গাড়িতে লুকানো ছিল ১২ হাজার ইয়াবা, রায়গঞ্জে বাসযাত্রী গ্রেপ্তার

মাদারীপুরে প্রধানমন্ত্রীর বহরে ইট নিক্ষেপের খবর গুজব, চাকা থেকে ছিটকে আসা টুকরো বলছে পুলিশ

ঘোড়াঘাটে অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের পুরনো সুরা মসজিদ

‎নবাবগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চন্দনাইশে বিএনপির নেতার ত্রাণ সামগ্রী বিতরণ

উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে- নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারীতে কৃষকের রোপণ করা ধানের চারা নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা

আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

রেলের অবিক্রিত আসনের টাকা কার পকেটে?

পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরনী দাস গ্রেপ্তার

মাগুরায় ২ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক