আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ জুলাই) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর গ্রামের মৃত আউয়ালের স্ত্রী রাজিয়া সুলতানা (৪০) এবং তার স্কুলপড়ুয়া ছেলে তালহা (৮)। আউয়াল ৪ বছর আগে মারা গেছেন। তারা দুজন আউয়ালের বাড়িতেই থাকত।
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হাওলাদার জানান, শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
জামান / জামান
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন