অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মাদারীপুরের কালকিনি
অতিরিক্ত বাস ভাড়া নেয়ার প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার (৩ জুলাই) সকালে ৫ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের অংশগ্রহণে কালকিনি-ডাসার সচেতন মহলের ব্যানারে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কালকিনির ভূরঘাটার ওপর দিয়ে ছেড়ে আসে বিভিন্ন কোম্পানির বাস। আবার ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে বরিশালের উদ্দেশ্যে কালকিনির ভূরঘাটার ওপর দিয়ে যাত্রী নিয়ে ছেড়ে আসে বিভিন্ন বাস। ওই বাসগুলো কালকিনি-ডাসারের ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে কম ভাড়া না নিয়ে তারা বরিশালের ভাড়া আদায় করে থাকে। এছাড়া পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে বিভিন্ন লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে বলে অভিযোগে জানা যায়। এ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন সাধারন মানুষ।
আন্দোলনকারী ব্যবসায়ী মহিউদ্দিন বাবু ও ব্যবসায়ী মো. জামাল শরীফ বলেন, সরকার কর্তৃক নিধারিত প্রতি কিলোমিটার ১.৮০ টাকা ভাড়া নেয়ার কথা থাকলেও অনেক বাস তার থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে। আমরা কালকিনির ভূরঘাটা থেকে ঢাকা গেলে বাসগুলো আমাদের কাছ থেকে বরিশাল থেকে ঢাকার ভাড়া আদায় করছে। এতে আমরা যাত্রীরা জিম্মি হয়ে পড়েছি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, প্রচার সম্পাদক শাহাজালাল হাওলাদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম মিলন, ভূরঘাটা প্রেসক্লাবের সভাপতি জাফরুল হাসান, সম্পাদক নাসিরউদ্দিন লিটন ফকির, ভূরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ লাহিদ, সম্পাদক আজাদ, সাংবাদিক শামীম হোসাইন, লিয়াকত হোসেন, রাজু আহম্মেদ, লিপু ফকির, সৈয়দ শামীম, কাজী রায়য়হান, সুমন প্রমুখ।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied