ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ১:৪৪

মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের সূত্র ধরে শনিবার (২ জুলাই)  রাত ৯টার দিকে সদরের মুক্তারপুর এলাকা থেকে  মো. ইমান হোসেন (৩৯) ও জোস্না বেগম (৩৫) নামে দুই ইয়াবা কারবারিকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এর সাথে জড়িত আরো একজন পলাতক রয়েছে।

একই দিন সন্ধ্যা ৭টার দিকে সদরের বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. বাদল হাওলাদারকে (২৭) গ্র্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি একই এলাকার মৃত শামছু হাওলাদার  ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা