ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে বিস্তীর্ণ জনপদ বিলীন হলেও এটি রোধে এখন পর্যন্ত স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার ( ৩ জুলাই ) দুপুরে উপজেলার গুনভরি বাজারের ব্রহ্মপুত্র নদের বাধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ব্রহ্মপুত্র নদের উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া, কটাদারার ঘাট, আমতলীর ঘাট, বানিয়াপাড়া, রতনপুরের ভাঙন কবলিত এলাকার সহশ্রাধিক মানুষ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদের ভাঙনে উড়িয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ বিলীন হলেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এ এলাকার অনেক মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই ব্রহ্মপুত্র নদের ভাঙনের প্রবণতা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা।
এ সময় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল পাশা, প্রভাসক মোসলেম উদ্দিন মাসুম, ড: আব্দুল জলিল প্রমুখ।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন