ফরিদপুরের বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের
ফরিদপুরের বোয়ালমারীতে গরুবাহী বেপরোয়া ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত হয়েছে।
মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রূপাপাত ইউনিয়নের কলিমাঝি নামক স্থানে রবিবার (৩ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় প্রত্যক্ষদর্শী কল্পনা মণ্ডল জানান, রবিবার দুপুর দুইটার দিকে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস (৩০) তার শিশু কন্যা প্রত্যাশা বিশ্বাসকে (৭) সাথে নিয়ে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার থেকে নিজ বাড়ি ভ্যানে করে ফিরছিলেন। মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার কলিমাঝি ইটভাটা নামক স্থানে পৌঁছলে গরুবাহী দ্রুতগামী একটি বেপরোয়া ট্রাক ভ্যানটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুপর্ণা বিশ্বাস এবং তার মেয়ে প্রত্যাশা বিশ্বাস মারা যায়। ভ্যানটিকে চাপা দিয়ে ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
ফরিদপুরের বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব জানান, একটি গরু বোঝাই ট্রাক ভ্যানে থাকা মা-মেয়েকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর