ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মুন্ডুমালায় ১৫০ পরিবারের পানির অভাব দূর করলেন মেয়র সাইদুর


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৪-৭-২০২২ দুপুর ১২:৮

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার টকটকিয়া মহল্লায় প্রায় দেড় শতাধিক পরিবারের জন্য বিশুদ্ধ খাবার পানির পাম্প স্থাপন করা হয়েছে। আজ সোমবার (৪ জুলাই) সকালে মুন্ডুমালা পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাব-মার্সিবল মটর (ভূগর্ভ থেকে পানি উত্তোলন যন্ত্র) স্থাপনের উদ্বোধন করেন।

স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে বিশুদ্ধ খাবার পানির সমস্যায় ভুগছিলেন এলাকাবাসী। প্রায় আধাকিলোমিটার দূর থেকে পানি এনে জীবনযাপন করতে বেশ বেগ পেতে হচ্ছিল তাদের। এহেন খবর মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমানের নজরে এলে শুক্রবার তাৎক্ষণিক সাব-মার্সিবল পাম্প বসানোর নির্দেশ দেন পৌরসভার সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে। মেয়রের নির্দেশের পর আজ সকালে টকটকিয়া মহল্লায় পানির পাম্প বসানোর উদ্বোধন করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার ১৫০ পরিবারের মাঝে খাবার পানির স্থায়ী সমাধান হয় বলে ভুক্তভোগীরা জানান।

এ সময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আতাউর রহমান, প্যানেল মেয়র-২ আতিকুল ইসলাম বাবলু প্রমুখ।

মেয়র সাইদুুর রহমান বলেন, মুন্ডুমালা পৌর এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। ভূগর্ভে পানির অভাবে অনেক পাম্প অকার্যকর হয়ে পড়ছে। ওই এলাকার টকটকিয়া মহল্লায় পানির স্তর পাওয়া যাচ্ছিল না। কোনো রকম একটি ছোট পাম্প বসিয়ে ১৫০ পরিবারের মধ্যে পানির সমস্যা আপাতত দূর করা হয়েছে।

মেয়র আরো জানান, মুন্ডুমালা পৌর এলাকার জন্য বড় একটি পাইলট প্রকল্পের মাধ্যমে পানির ব্যবস্থা করা অতিজরুরি। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন