ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাবি অধ্যাপকের শাস্তির দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ৪-৭-২০২২ দুপুর ১২:৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজিত কুমার মজুমদারকে পদচ্যুতিসহ আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি। রোবার (৩ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় মানববন্ধনের  সভাপতি মেহেদী হাসান বলেন, এর আগেও কোটা আন্দোলনের সময় অনেক শিক্ষক এমন কাজ করেছেন মু্ক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। এরা একই চক্র, এদের প্রতিহত করতে হবে। আমরা অজিত কুমার মজুমদারের চাকরিচ্যুতিসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এক সপ্তাহের মধ্যে  বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি মেনে না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম সিনেটের বার্ষিক অধিবেশনে একাত্তর-পরবর্তী সময়ে বীর মুক্তিযোদ্ধাদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন অধ্যাপক অজিত কুমার মজুমদার। 

এ সময় অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, আমার মামাও ছিল মুক্তিযোদ্ধা, এই নির্যাতনে তাকে দেশ ছাড়তে হয়েছিল সততার জন্য, অন্যান্য মুক্তিযোদ্ধার জন্য। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা লুট করা শুরু করে। এখানে মুক্তিযোদ্ধাদের কথা বললে অনেক ধরনের কথা আসে।

তিনি আরো বলেন, আজ এখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে যে ইমোশন (আবেগ) তৈরি হয়েছে, মুক্তিযোদ্ধাদের অবশ্যই আমি সম্মান করি। আবার এই মুক্তিযোদ্ধারাই কিভাবে নিপীড়ন করেছে নারীদের, আমি দুয়েকটা নামও বলতে পারি।

গত ২৪ জুন অনুষ্ঠিত সিনেটের ৯ নম্বর এজেন্ডায় মুক্তিযোদ্ধা শিক্ষকদের বয়সসীমা সংক্রান্ত আলোচনায় এমন মন্তব্য করেন ওই শিক্ষক। 

মুক্তিযোদ্ধাদের নিয়ে তার এমন মন্তব্যে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সিনেট সদস্য মুক্তিযোদ্ধা ও শিক্ষকরা।

এমএসএম / জামান

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন