ফরিদপুরে পথ দেখানোর কথা বলে গণধর্ষণের শিকার সংরক্ষিত নারী মেম্বার
পাত্রী দেখে বাড়ি ফেরার পথে ফরিদপুরের আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের এক নারী সদস্য সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর গভীর রাতে এ ঘটনায় মামলা হয়েছে থানায়। পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে।
এদিকে ঘটনার পর থেকেই বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল উঠেপড়ে লাগে। একপর্যায়ে রোববার গভীর রাতে ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গোচরে এলে এ বিষয়ে মামলা হয় বোয়ালমারী থানায়।
জানা যায়, বুড়াইচ ইউপির ওই নারী সদস্য পাশের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামে এক বাড়িতে আত্মীয়ের জন্য পাত্রী দেখতে যান গত শনিবার বিকেলে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অমৃতনগর বটতলা এলাকায় এসে তিনি সেখানে বসে থাকা কয়েকজন যুবকের নিকট বুড়াইচ যাওয়ার পথ কোনদিকে জানতে চান।
মামলায় এজাহারে ওই নারী মেম্বার জানান, পথ দেখানোর কথা বলে যুবকরা তাকে পাশের একটি ক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেলে রেখে যায়। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা। পরবর্তীতে রোববার (৩ জুলাই) সকালে ওই নারী সদস্য থানায় গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরপর দুপুরের দিকে প্রধান অভিযুক্ত মাহাবুব আলমকে (৩০) আটক করে পুলিশ। মাহাবুব বােয়ালমারী পৌরসভার দক্ষিণ কামার গ্রামের রায়পুর এলাকার আব্দুল হকের ছেলে। পেশায় মাইক্রোবাসের ড্রাইভার।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব জানান, মহিলা মেম্বার বিষয়টি জানানোর পরই ঘটনায় জড়িত মূল হোতা মাহাবুব আলমকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
ওসি আরো জানান, দুপুরে মেডিকেল পরীক্ষার জন্য মেম্বারকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেছেন।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর জানান, এ ঘটনায় মহিলা মেম্বার থানায় মামলা করেছেন। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। আশা করছি খুব দ্রুত আমরা সকল আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হব।
সরেজমিন গেলে স্থানীয়রা জানান, ওই এলাকায় একটা চক্র আছে যারা এর আগে একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে মুখে এসিড দিয়ে পুড়িয়ে দিয়েছিল। এই চক্রটি এবার ওই নারী সদস্যকে ধর্ষণ করে ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিল।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied