ফরিদপুরে মানবতার সেবায় সহোদর
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া ও তার সহোদর অ্যাড. জামাল হোসেন মিয়া। এই দুই ভাই পিতার উত্তরসূরি হিসেবে এলাকাবাসীর জন্য মানবতার সেবা দিয়ে যাচ্ছেন।
কামাল ও জামালের পিতা বীর মুক্তিযোদ্ধা আবু সহিদ মিয়া তালমা ইউপির ৪-৫ বারের জনপ্রিয় ও নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পিতার মৃত্যুর পর তার মা ওই ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। মায়ের পর এবারের নির্বাচনে প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন কামাল হোসেন মিয়া।
কামাল হোসেন পিতার সূত্র ধরে আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছেন। অপরদিকে জামাল হোসেন মিয়া ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। বর্তমানে জামাল হোসেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ও বসুন্ধরা গ্রুপের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
সরেজমিন গেলে তালমা ইউনিয়নের সাধারণ জনগণ জানান, কামাল হোসেন চেয়ারম্যান হওয়ার পর থেকে আমাদের নিয়মিত খোঁজখবর রাখছেন। কোনো সমস্যা হলে নিজে এসে সমাধান করে দিচ্ছেন। এলাকার গরিবের কোনো মেয়ের বিয়ে হলে সাধ্য অনুযায়ী সহযোগিতা করছেন। শুধু তাই নয়, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে থাকেন।
কামালের পাশাপাশি ভাই জামালও এলাকায় হতদরিদ্র পরিবারের জন্য কাজ করে যাচ্ছেন। যখন যতটুকু পারেন কাউকে খালি হাতে ফেরত দেন না।
মানবসেবার বিষয়ে কামাল হোসেন মিয়া ও অ্যাড. জামাল হোসেন মিয়া জানান, আমরা দুই ভাই যতদিন বেঁচে থাকব ততদিন বাবা-মা সাধারণ জনগণকে যেভাবে সেবাসহ যত সুযোগ-সুবিধা দিয়েছেন, আমরা দুই ভাই এলাকাবাসীকে সে সেবা দিয়ে যাব।
তালমা ইউনিয়নের ভ্যানচালক আহম্মদ, গৃহিণী নূরজাহান, কামরুন নাহার, মোস্তফা জানান, কামাল এবং জামাল মানবতার সেবার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা সব সময় তাদের দুই ভাইয়ের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়ে থাকি। তারা ভালো থাকুন ও সুস্থ অবস্থায় যেন মানুষের কল্যাণে এগিয়ে আসতে পারেন সব সময় এই কামনা করি।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied