ফরিদপুরে রাতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে হত্যা
ফরিদপুর শহরতলীর বায়তুল আমান এলাকায় ফ্লেক্সিলোড ব্যবসায়ী সবুজ মোল্লা (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সবুজ বায়তুল আমান এলাকার শহীদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ মোল্লা বায়তুল আমান এলাকায় ফ্লেক্সিলোডের ব্যবসায়ী ছিলেন। সোমবার রাতে ফারুক ও প্রত্যয়কে নিয়ে একই এলাকার সম্রাটের বাসা থেকে মোটরসাইকেলে ফিরছিলেন। শহরতলীর বায়তুল আমান আদর্শ একাডেমির সামনে এলে ৬-৭ জন অস্ত্রধারী দুর্বৃত্ত সবুজকে মোটরসাইকেল থেকে নামিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় সবুজের বাম হাত কনুইয়ের নিচ থেকে আলাদা হয়ে যায়। গভীর রাতেই স্থানীয়রা সবুজকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, সবুজ নামে এক যুবক খুনের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বের করার চেষ্টা চলছে। অপরাধী যে-ই হোক, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied