ভ্যাট ফাঁকি সন্দেহে কেএসআরএমের নথি জব্দ
বিপুল ভ্যাট ফাঁকি সন্দেহে কবির স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (কেএসআরএম) অফিস থেকে কম্পিউটারসহ বেশকিছু নথিপত্র জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রিভেন্টিভ শাখা। মঙ্গলবার (২৯ জুন) চট্টগ্রামের সীতাকুণ্ড কারখানা অফিস থেকে এসব নথি জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারী দলের এক সদস্য জানান, ভ্যাট ফাঁকির তথ্য পেয়েই কেএসআরএমের নথি জব্দ করা হয়েছে। ভ্যাট ফাঁকির পরিমাণ জানতে অন্তত ১৫-১৬ দিন সময় লাগবে।
অভিযোগ রয়েছে, সীতাকুণ্ডের কারখানায় রড উৎপাদন কম দেখিয়ে প্রতিষ্ঠানটি ভ্যাট অফিসে যে তথ্য দিয়েছে তার চেয়ে অনেক বেশি বিক্রির তথ্য পেয়েছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রিভেন্টিভ শাখা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, বড় অঙ্কের ভ্যাট ফাঁকি দিয়েছে কেএসআরএম। এর আগেও কেএসআরএম বিভিন্ন সময় ভ্যাট ফাঁকি দিয়েছে। পরে তদন্তে প্রমাণিত হওয়ায় তা পরিশোধে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। ফলে ভ্যাট কর্মকর্তাদের সন্দেহের তালিকায় থাকে প্রতিষ্ঠানটি।
চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন গণমাধ্যমকে বলেন, ভ্যাট ফাঁকি দেয়ার সন্দেহে কেএসআরএমের নথিপত্র জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ঠিক কত টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে তা জানতে জব্দ করা নথিপত্রগুলোর পর্যালোচনা চলছে।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই