ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরের তালন্দ ইউপিতে ৮০৯ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ১২:১৫
রাজশাহীর তানোরের ৫নং তালন্দ ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সমাজের হতদরিদ্র জনগোষ্ঠীর  ভিজিএফ কার্ডধারী উপকারভোগীদের মাথাপিছু ১০ কেজি করে চাল ৮০৯ জনের মধ্যে বিতরণ করেন ৫নং তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবু। এ সময় তালন্দ ইউপি সচিব রাসেল রহমানসহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। 
 
এসব ভিজিএফ উপকারভোগীর মধ্যে এবার ভালোমানের সিদ্ধ চাল বিতরণ করা হয়েছে। ফলে এসব পরিবারের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আজ বুধবার (৬ জুলাই) সকালে তালন্দ ইউপির ভিজিএফ কার্ডধারী উপকারভোগী পরিবারের মধ্যে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সাংসদের প্রতিনিধি লুৎফর হায়দার রশিদ ময়না।
 
অন্যদিকে, একই দিন দুপুরে কলমা ইউপিতে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদমুন নবী বাবু চৌধুরী, কলমা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সহ-সভাপতি আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ছাত্রলীগ সভাপতি মোর্শেদুল মোমেনিন রিয়াদ, তানভীর রেজা, সাইদুর রহমান, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মেহেদী হাসান প্রমুখ। এছাড়াও সংশ্লিষ্ট ইউপি সদস্য এবং কর্মকর্তা-কর্মাচরীসহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
এছাড়াও কলমা ইউনিয়ন পরিষদ ভবন চত্বর, দরগাডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় কোনো গুজবে কান না দিয়ে এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ি-ঘরের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন