তানোরে আষাঢ়েও চৈত্রের খরা, আমন চাষে বিড়ম্বনা
প্রকৃতিতে চলছে ২২ শে আষাঢ়। তবে এই ভরা আষাঢ়েও নেই বৃষ্টির দেখা। ফলে আষাঢ়েও চৈত্রের মতো রূদ্র আবহাওয়া বিরাজ করছে রাজশাহীর তানোর উপজেলাজুড়ে। তীব্র খরায় পুড়ছে পথ-ঘাট। বৃষ্টিহীনতায় আমন চাষাবাদে কৃষক বিড়াম্বনায় পড়েছে। এতে কেউ নিরুপায় হয়ে গভীর নলকূপ থেকে পানি সেচ দিয়ে আমন ধানের চারা রোপণ করছেন। অনেকে আবার বৃষ্টির আশায় জমি ফেলে রেখেছেন।
আজ বুধবার (৬ জুলাই) পৌর এলাকার কালীগঞ্জ, কাশিম বাজার, গোল্লাপাড়া, তালন্দ ও কামাগাঁ ইউপি ছাড়াও পুরো উপজেলা ঘুরে দেখা গেছে, শ্রমজীবী মানুষ গরমের তীব্রতায় হাঁসফাঁস করছেন। অনেকেই গাছের ছায়া খুঁজে সেখানে একটু জিরিয়ে নিচ্ছেন। এছাড়াও অফিস ও বাসাতেও গরমে অস্থি সবাই।
কৃষিতে পুরস্কৃত কৃষক নূর মোহাম্মদ বলেন, ভরা বর্ষা মৌসুম শুরু পর থেকেই এমন অবস্থা বিরাজ করছে তানোরজুড়ে। সকাল থেকেই সূর্য্য দহনে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠছেন সবাই। রাতেও কমছে না সেই গরমের প্রকোপ। এরমধ্যে রয়েছে বিদ্যুতের ভেলকিবাজি। এক ঘণ্টা থাকলে অন্য ঘণ্টায় নেই! একে তো ভ্যাবসা গরম। তারপরও মাথার উপরে বৈদ্যুতিক পাখাটাও সময় সময় স্থির হয়ে থাকছে। আর তখন মানুষ আরও অস্থির হয়ে উঠছেন। গরমের দাপটে ঘরে-বাইরে কোথাও স্বস্থির ছিটেফোঁটাও অবশিষ্ট নেই।
তিনি আরো বলেন, বেশ কয়েক দিন ধরে নেসকো ও পল্লী বিদ্যুতের আসা-যাওয়া লেগেই আছে তানোরে। এই এলাকার কোনো জায়গায় ১ ঘন্টার উপরে বিদ্যুৎ থাকছেই না। এতে জনজীবন আরও অতিষ্ঠ হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, গরমে বেড়েছে কোমলপানীয় চাহিদা। গরম থেকে বাঁচতে নিম্মমানের বিভিন্ন পানীয় পান করছেন পথচারীরা। আর সচেতন মানুষ বেশি টাকা দিয়ে ডাবসহ বিভিন্ন ধরনের শরবত পান করছেন। গরমে ডাবের দামও আগুন! ছোট একটি ডাবও ৫৫ থেকে ৬৬ টাকা। মাঝারি ও বড় ডাব ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও পানির অভাবে কৃষক শ্রমিক আমন ধানের চারা রোপণে বিড়ম্বানায় পড়েছেন। এ অবস্থা চলতে থাকলে কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র অফিসার এএফএম গালফুজ্জামান বলেন, এই আষাঢ়েও রাজশাহীজুড়ে বৃষ্টির দেখা নেই। তাই তাপমাত্রা কমছে না। ভ্যাপসা গরমে মানুষ কষ্ট পাচ্ছে। রাজশাহীতে সর্বশেষ বৃষ্টিপাত হয়েছে গত ২৮ জুন। ওই দিন শূন্য দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তাই ভারি ও লাগাতার বর্ষণ ছাড়া এই গরম কাটবে না বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, আষাঢ় মাস শুরুর পর থেকে গত ২২ দিনে রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৩৬ মিলিমিটার।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied