মধুখালীতে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ
সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদান এবং বিশেষ এলাকার জন্য উন্নযন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ফরিদপুরের মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।
৬ জুলাই বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তির উদ্বোধন ও বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমপি পত্নী সেলিনা আক্তার,সাবেক জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস সহ প্রমুখ ।
প্রথম থেকে উচ্চতর ১০৫জন শিক্ষাথীদের মাঝে ৪ লক্ষ ২০হাজার টাকা এবং আগুনে পুড়ে ক্ষাতগ্রস্থ ৬ জনের মধ্যে ৫ হাজার নগদ টাকা ও ৩০ কেজি চাল এবং ১০জন শিক্ষার্থীদের মধ্যে ১টি করে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বিতরণ পরবর্তি বঙ্গবন্ধ ম্যুরাল চত্বরে স্থাপিত মহান স্বাধীনতা স্মরনে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন ।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত