করোনায় নাঙ্গলকোটের আরেক রেমিট্যান্সযোদ্ধার মৃত্যু
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের বেকামুলিয়া হাজী বাড়ির আবু সাঈদ মিয়ার ছেলে বাহরাইন প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা আমজাদ হোসেন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার (২৬ মে) বাহরাইনের স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিট ও বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে করোনা আক্রান্ত হয়ে বাহরাইনের বিএফডি (BDF) হসপিটালে চিকৎসা নিচ্ছিলেন। গতকাল ওই হসপিটালেই তিনি ইন্তেকাল করেন। আমজাদ হোসেনের এক কন্যাসন্তান রয়েছে।
পারিবার সূত্রে জানা গেছে, আগামী মাসে (জুন) বাংলাদেশে আসার কথা ছিল তার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দেশে আসা হলো না তার। করোনা ভাইরাসের এই সময় হয়তো তার মৃতদেহও বাংলাদেশে আসবে কি-না, সে বিষয়ে আলোচনা-সমালোচনা ও গুঞ্জন উঠেছে। আমজাদ হোসেনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার