ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিএমডিএর ৬ হাজার গাছের চারা বিতরণ করলেন চেয়ারম্যান ময়না


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৭-৭-২০২২ সকাল ৯:৫৪
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মাধ্যমে ফলদ এবং ওষুধি জাতীয় বিভিন্ন প্রজাতির ৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।  আজ বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে তানোর বিএমডিএ অফিস চত্বরে এসব গাছের চারা বিতরণ করা হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
 
এ সময় তিনি বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব পড়েছে বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত তানোর উপজেলায়। সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত তানোর উপজেলা। এ উপজেলায় কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিল করতে নিমিষেই গাছপালা ও বন-জঙ্গল উজাড় করে ফেলেছে। এজন্য স্থানীয় সাংসদের একান্ত ইচ্ছায় এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তারই পরামর্শে ফলদ ও বনজসহ বিভিন্ন ধরনের মসলার চারাও দেয়া হয়েছে।
 
এতে উপস্থিত ছিলেন- তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহসহ উপজেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকশ কৃষক।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন