ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোরা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১০৯ জন।
সোমবার (২৮ জুন) সকাল ৮ থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
করোনায় মারা গেছেন জেলার গফরগাঁও উপজেলার আফাজউদ্দিন (৭৫)। উপসর্গ নিয়ে মারা গেছেন, ফুলবাড়িয়ার মকবুল হোসেন (৫৫) ও ত্রিশালের নুর জামান (৭৮) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রিনা খাতুন (৪১)।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, মৃত চারজনের একজন করোনায় ও তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত চারজনই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
এদিকে হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ৪৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে করোনা ইউনিটের সাধারণ বেডে ২০৯ জনসহ আইসিইউতে ১৩ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ময়মনসিংহ জেলা সিভির সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলের পিসিআর ল্যাবে ও এন্টিজেন টেষ্টে মোট ৫৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জন করোনা শনাক্ত হয়েছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied