ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরিষাবাড়ীতে পাইকারদের হাতে ভিজিএফের চাল


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ৮-৭-২০২২ দুপুর ১০:৪৭

দরিদ্রবান্ধব শেখ হাসিনা সরকার দেয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল পাইকারদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। দরিদ্র মানুষের মাঝে সঠিকভাবে বণ্টন না করে অধিকাংশ চাল নামমাত্র মূল্যে সংশ্লিষ্টরা বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

সরজমিন জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নে এ বছর ৪ হাজার ৪৪০টি কার্ডের অনুকূলে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ আসে। সংশ্লিষ্ট মহল নামমাত্র ভিজিএফের চাল বিতরণ করে সিংহভাগ কার্ডের চাল ১৮ থেকে ২৫ টাকা কেজি দরে স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করে দেয়। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে চাল বিতরণের সময় চেয়ারম্যান বেল্লাল হোসেনকে পরিষদে পাওয়া যায়নি। বিক্রীত ভিজিএফের চালের দরকষাকষি নিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে কথা কাটাকাটি হতে শোনা যায়। অনেক হতদরিদ্র মানুষ ভিজিএফের কার্ড না পেয়ে হতাশা প্রকাশ করেন।

মুঠোফোনে চেয়ারম্যান বেলাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে আসছি, আসব বলে কালক্ষেপণ করেন। দুপুর দেড়টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত অপেক্ষা করেও চেয়ারম্যানের দেখা মেলেনি পরিষদে।

জামান / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা