ছাত্রদল সভাপতি শহীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শহিদুল আলমের উপর সাতকানিয়ায় ২৮ জুন রাত ১০ টায় সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালায়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো: শহিদুল আলম শহীদের উপর সুপরিকল্পিত হামলার চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে মঙ্গলবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমদ খান এক যৌথ বিবৃতিতে বলেন, শহিদুল আলম শহিদের উপর রাতের অন্ধকারে যে হামলা চালিয়েছে তা কোন ভাবেই শুভনীয় নয়। সে সার্বক্ষণিক রাজপথের একজন পরীক্ষিত সৈনিক, গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগের পরীক্ষিত ও পরিশ্রমী সৈনিক, আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার উপর হামলাকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলাকারীরা দলে উৎপেতে থাকা ছদ্মবেশী আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী কুচক্রী মহল, দলের এই দুর্দিনে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের উপর টার্গেট করে দলে ছদ্মবেশী ষড়যন্ত্রকারীরা এ হামলা করে। ষড়যন্ত্র করে গণতন্ত্রপুনরুদ্ধারের চলমান আন্দোলন কিংবা দলীয় কোন কর্মকান্ডে বাঁধাগ্রস্ত করতে পারবে না। এ ঘটনার সাথে জড়িতদের খুব শীশ্রই দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই