ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে অজ্ঞাত পাগলকে মারধর, ভিডিও ভাইরাল


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ৮-৭-২০২২ দুপুর ১:৫২

নেত্রকোনার দুর্গাপুরে অজ্ঞাত এক পাগল মহিলাকে পিটিয়ে নির্মমভাবে আহত করেছেন স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী হাসিম। গত বুধবার (৬ জুলাই) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মারধোরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, গত ৬-৭ দিন আগে ওই এলাকায় আসে মধ্যে বয়সী অজ্ঞাত এক পাগল মহিলা। বিরিশিরি হতে কৃষ্ণেরচর এলাকা পর্যন্ত ঘোরাফেরা করত সে। মানুষ তাকে ক্ষেপিয়ে তুললেই সে বেশি পাগলামি করতে থাকে।

এদিকে বুধবার দুপুরে মানুষদের কাদা ছিটিয়েছে, এজন্য কৃষ্ণেরচর বাজার এলাকায় লঠি দিয়ে বেদম মারধর করে রক্তাক্ত করেছে ওই এলাকার হাসিম নামে এক ব্যক্তি। মারধরের ঘটনা জানার পর খোঁজ নিয়েও ওই পাগল মহিলার সন্ধান পাওয়া যায়নি। এমনকি এমন মারের পরও সে বেঁচে আছে কি-না তা জানা নেই কারো। মারধোরের ঘটনার পর থেকেই ওই এলাকায় বা পার্শ্ববর্তী বাজারেও পাওয়া যায়নি তাকে।

কৃষ্ণেরচর বাজারের এক মোটরসাইকেল চালক বলেন, পাগল মহিলাকে অনেক মারধর করেছে। সে তো পাগল, তার তো আর বুঝজ্ঞান নেই। পাগল বলেই সে আজ বাইরে। তাকে এমন নির্মমভাবে মেরেছে যে, হাতের আঙ্গুলগুলো দিয়ে রক্ত ঝরেছে। এমনকি ২-৩ ঘণ্টা এক জায়গা বসে কান্না করেছে। লোকটি এমন নিষ্ঠুরভাবে মেরে ঠিক করেনি। লোকটির শাস্তি হওয়া উচিত। 

মারধরের ঘটনার পর পাগল মহিলাটি ওই এলাকায় আর দেখা গেছে কিনা- জানতে চা দোকানি হানিফ বলেন, বেশ কয়েক দিন ধরেই এই বাজারে ঘোরাফেরা করে পাগল মহিলাটি। তবে মারধরের ঘটনার পর আর এদিকে আসতে দেখিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, পাগল হলেও সে মানুষ। নির্মমভাবে মারধর করাটা ঠিক হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

জামান / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান