ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করতে এসিল্যান্ডের পদক্ষেপ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৬-২০২১ বিকাল ৭:৫৮

চট্টগ্রামের পটিয়া উপজেলা ভূমি অফিসকে শতভাগ অনিয়ম দুর্নীতিমুক্ত করতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) নিলুফার ইয়াছমিন চৌধুরী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। 
গতকাল মঙ্গলবার পটিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি জানান, যোগদান করার পর  ভূমি অফিসের কিছু দালাল ও অসাধু কিছু স্টাফরা মিলে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায়, হয়রানি, রেকর্ড রুম থেকে গুরুত্বপূর্ণ ফাইল গায়েবসহ বিভিন্ন ধরণের অভিযোগ আসে। ভূমি অফিসকে অনিয়ম দুর্নীতিমুক্ত করতে অনলাইনের মাধ্যমে নামজারী, রেকর্ড রুম নিজস্ব স্টাফদের নিয়ন্ত্রে নেয়া, শতভাগ ই-সেবার মাধ্যমে হয়রানি ও দুর্নীতিমুক্ত করতে বেশ কিছু সিদ্ধান্ত নেন । তিনি সরকারি ফি ছাড়া কোন বাড়তি কোন টাকা না দেয়ার জন্য সেবা প্রার্থীদের প্রতি অনুরোধ জানান। অফিসের কোন স্টাফ বাড়তি টাকা দাবি করলে তার বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেয়া ঘোষণা দেন। দীর্ঘদিন ধরে ভূমি অফিসের দালালরা কর্মকর্তা-কর্মচারী সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আসছিল। যার কারণে পটিয়া ভূমি অফিসের বদনাম রয়েছে। পটিয়া ভূমি অফিসের দীর্ঘদিনের বদনাম মুছিয়ে সুনাম কুড়াতে চান। যে কয়দিন পটিয়াতে আছেন সুনামের সাথে কাজ করে যেতে চান, এই চেয়ারের বসার সময় দেশ ও মানুষের সেবা করার প্রতিশ্রুতি নিয়ে বসেছি। তিনি পটিয়া ভূমি অফিসের দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতি দুর করতে গিয়ে বেনামে বিভিন্ন দপ্তরে উড়ো চিঠি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বলেও তিনি জানান। 

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন