ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৭-২০২২ রাত ৯:২১

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে দৈনিক আমাদের নতুন সময়ের কার্যালয়ে শুক্রবার (৮ জুলাই) বিকেলে গণমাধ্যম ফোরামের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দৈনিক সময়ের কাগজের চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে এবং দৈনিক আমাদের নতুন সময় ব্যুরোপ্রধান কামাল পারভেজের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আজ সারাদেশে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্মম হত্যার শিকার হচ্ছে। যারা সমাজের মানুষের অধিকার নিয়ে সোচ্চার তারাই অপরাধীদের টার্গেটে পরিণত হয়ে জীবন দিতে হচ্ছে। সাংবাদিক হাসিবুর রহমান ওরফে রুবেলের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে চট্টগ্রাম গণমাধ্যম ফোরাম। এই জঘন্য হত্যাকারীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা। 

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান এস.এম পিন্টু, বিএমএসএফ’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আরেফিন, ইসলাম, দৈনিক অগ্রসরের শেখ আলাউদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচারের আব্দুল মতিন চৌধুরী রিপন, আমাদের নতুন সময়ের সাংবাদিক মাজহারুল ইসলাম, এম আর আমিন, মো. রাজু আহম্মেদ, শেখ দিদারুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের মো. আশরাফ উদ্দিন, দৈনিক দেশকালের মো. সাইফুদ্দিন রমিজ, দৈনিক একুশে সংবাদের মো. জসিম উদ্দিন, দৈনিক সাঙ্গুর মো. আব্দুল কাদের রাজু, দৈনিক দেশবাংলার মো. ইসমাইল ইমন, দৈনিক গণকণ্ঠের আব্দুল আউয়াল মুন্না, নিউজ ডে টুয়েন্টিফোরের মো. রুবেল প্রমুখ।

জামান / জামান

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত