ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বালাগঞ্জে জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২১ রাত ৮:৫৪
আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের উপ-নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির বালাগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বিকেলে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
 
বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. ফজলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনহার মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিলেট জেলার আহ্বায়ক আলহাজ মো. কুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় যুব সংহতির সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মরতুজা আহমদ চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আলতাফুর রহমান প্রমুখ।
 
বালাগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনায় কমিটির সদস্যরা হলেন- মো. ফজলু মিয়া, আব্দুর রহিম, মো. মুক্তার মিয়া, হরেশ চন্দ্র দাস, মো. আনহার মিয়া, আশরাফ মিয়া, আলী হোসেন হুশিয়ার, তুরন শিকদার,  ময়নুল ইসলাহ, মির্জা আতিক, মনফর মিয়া, সমরু মিয়া, সালেহ আহমদ, কামাল মিয়া, ছানাওর আলী গেদনী, শাহজাহান, আব্দুল মুছব্বির, আখলু মিয়া, আজিজুল হক, আমীর আলী, হুমাইয়ুন রশীদ, ইয়াওর আলী, বাবুল মিয়া, মশাহিদ আলী।

এমএসএম / জামান

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান