ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাস-সিএনজি সংঘর্ষে পটিয়ায় ৬জন নিহত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৭-২০২২ রাত ৯:৫৫

পটিয়ায় ভাইয়ার দীঘি এলাকায় বাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ৫জন ঘটনাস্থলেই নিহত হন অপরজনকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷  উপজেলার চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ভাইয়ার দীঘি পাড় এলাকায় রাত সোয়া ৮ টায় এ ঘটনা ঘটে।

দূর্ঘটনায় সিএনজি অটোরিক্সার সব যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরো ১০/১৫ জন বাস যাত্রী আহত হয়েছে।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস, পটিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। দূর্ঘটনার পর রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷ 
পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম এবং পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,' সন্ধ্যা আটটার পরে ভাইয়ার দীঘি এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির সব যাত্রী মারা যান ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে ৷ ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে৷ 
পটিয়া হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ জয় দত্ত বড়ুয়া বলেন,  সড়ক দূর্ঘটনায় আহতদের মধ্যে পটিয়া হাসপাতালে ১জনের মৃত্যু হয়েছে, এছাড়া মারাত্মক ভাবে আহতদের প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে ৷

জামান / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের