অনলাইনে বিনিয়োগের ২১ দিনে দ্বিগুন টাকা আয়ের প্রলোভনে প্রতারনা
“এ্যামাজন ইম্পেরিয়াল ক্রাউন” নামক একটি অনলাইন সাইটে ভুয়া এ্যাপসের মাধ্যমে টাকা বিনিয়োগ করে ২১ দিনের মধ্যে দ্বিগুন টাকা আয়ের প্রলোভন দিয়ে মাদারীপুরের শিবচরে হাজার হাজার মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ভুক্তভোগীদের অভিযোগে পুলিশ প্রতারক স্বামী ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ৭ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
পুুলিশ ও ভুক্তভোগীরা জানান, জেলার শিবচর উপজেলার দক্ষিন বহেরাতলা ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের আব্দুস সালাম মাদবরের ছেলে কামাল হোসেন (৪২) তার স্ত্রী ফাহিমা আক্তারসহ (৪০) একটি প্রতারক চক্র দীর্ঘ দিন ধরে “এ্যামাজন ইম্পেরিয়াল ক্রাউন” নামক একটি ভুয়া অনলাইন সাইটে টাকা বিনিয়োগ করলে ২১ দিনে দিগুন টাকা আয় হয় বলে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখায়। তাদের প্রলোভনে পড়ে শিবচরের প্রায় ২০ হাজার মানুষ চক্রটির মাধ্যমে ওই সাইটে টাকা বিনিয়োগ করে। প্রথম প্রথম কয়েকজনকে ২১ দিনে দিগুন টাকা ফেরতও দেয় প্রতারক চক্রের প্রধান কামালসহ চক্রের অন্য সদস্যরা। এই প্রতারক কামাল পুর্বেও কয়েকটি ভুয়া অনলাইন ব্যবসার সাথে জড়িত ছিল। সাধারন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আতœগোপনে চলে যায়। প্রায় এক বছর পর “এ্যামাজন ইম্পেরিয়াল ক্রাউন” নামের একটি ইন্টারন্যাশনাল কম্পানীর লোগো নকল করে ভুয়া সপটওয়ার বানিয়ে আইডি খুলে সাধারন মানুষের কাছ থেকে আবারও কোটি কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক কামাল। এই প্রতারক মাঝে মাঝে নিজেই আইডি লক করে গ্রাহককে জিম্মি করে ১০ পার্সেন্ট টাকা আদায় করে আধা মিনিটের মধ্যেই আইডি খুলে দেয়। বিনিয়োগকারীদের সংখ্যা ও বিনিয়োগের পরিমান কয়েক কোটি হয়ে যাওয়ার পর গত ৭ জুলাই থেকে হঠাৎ ভুয়া অনলাইন সাইটটি বন্ধ করে দেয় প্রতারক চক্রের প্রধান কামাল। এতে বিনিয়োগকারীদের সন্দেহ হলে কয়েকজন বিনিয়োগকারী ১০ জুলাই রবিবার রাতে প্রতারক কামাল ও তার স্ত্রী ফাহিমাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে শিবচর থানার এসআই সিদ্ধার্থব্রত কুন্ডুসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে প্রতারক কামাল ও তার স্ত্রী ফাহিমাকে আটক করে। ১১ জুলাই সোমবার সন্ধ্যায় এক ভুক্তভোগী বাদী হয়ে আটককৃত ২ প্রতারকসহ ৭ জনের নামে শিবচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied