ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কঠোর লকডাউনেও বন্ধ হবে না চট্টগ্রাম বন্দরের কার্যক্রম


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-৬-২০২১ দুপুর ১২:৬

কঠোর লকডাউনেও অপারেশনাল কাজের মাধ্যমে পুরোপুরি সচল থাকবে চট্টগ্রাম বন্দর। শ্রমিকরা রোস্টারিং পদ্ধতিতে কাজ করবেন বন্দরে। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে বন্দরের কার্যক্রম কঠোর লকডাউনে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য পর্যাপ্ত জনবল কর্মস্থলে উপস্থিত থাকবেন। একই ভাবে ১৯টি বেসরকারি ডিপোতেও সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই চলবে বন্দরের সব ধরনের কর্মযজ্ঞ। মঙ্গলবার (২৯ জুন) বন্দর কর্তৃপক্ষ বন্দর ব্যবহারকারী, সিঅ্যান্ডএফ, শিপিং এজেন্টসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে। আমদানি-রপ্তানি সচল রাখতে স্টেকহোল্ডারদের নিয়ে বন্দর কর্তৃপক্ষ ওই বৈঠকের আয়োজন করেছে। স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল (বিএন) মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে কর্মকর্তা-কর্মচারী, বার্থ অপারেটর, টার্মিনাল অপারেটর, শিপ হ্যান্ডেলিং অপারেটর, সিঅ্যান্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডার, বিকডা, শিপিং এজেন্ট, শ্রমিকসহ সকল স্টেকহোল্ডারে যৌথ প্রচেষ্টায় বন্দরের কার্যক্রম চালু থাকবে। এতে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনে সহযোগিতাও প্রয়োজন।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, পুরোদমে অপারেশনাল এবং খালাসের কাজ ও ডেলিভারি চলবে। এর জন্য বন্দরের কর্মীদের ৭টি নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে নিয়ে বৈঠক করেছে বন্দর কর্তৃপক্ষ। অপারেশনাল কর্মীরা এক সপ্তাহ কাজ করার পর ৪ দিন ছুটিতে থাকবেন। যদি কারো করোনা ধরা পড়ে বা অসুস্থ হয় তখন ডিউটিতে থাকা সবাই কোয়ারেন্টাইনে থাকবে। এভাবে চলবে কাজ। স্বাস্থ্যবিধি নিশ্চিতের জন্য নিয়মিত মোবাইল কোর্টও পরিচালনা করবে বন্দর কর্তৃপক্ষ।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন