একীভূত এবং প্রমিত মোবাইল নেটওয়ার্ক কাঠামো স্মার্ট সিটির একটি অবিচ্ছেদ্য অংশ : মেয়র রেজাউল
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে এডটকো বাংলাদেশের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট সিটি বিষয়ে মতবিনিময় করে। মতবিনিময়কালে এডটকো বাংলাদেশের হেড অব সেলস্ অ্যান্ড মার্কেটিং রিভেন দেওয়ান চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে ৯৮টি পোল স্থাপনের জন্য জায়গা বরাদ্দের কথা বললে মেয়র চসিকের এতে কী রকম লাভ হতে পারে সে সম্পর্কে জানতে চাইলে তিনি মেয়রকে জানান, প্রকল্পের আওতায় ফ্রি ওয়াই-ফাই, স্মার্ট বিনের মাধ্যমে ডিজিটালাইজড বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা এবং রিয়েল টাইম এয়ার কোয়ালিটি মনিটরিংয়ের মতো বৈশিষ্ট্যগুলো মূল স্থানে সরবরাহ করা হবে। ইন্টিগ্রেটেড সমাধানে সুরক্ষা নজরদারি, বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব এবং সাইনেজ সম্পর্কিত বিধান থাকবে।
এ সময় মেয়র বলেন, চসিক নগরবাসীকে উন্নত শহরের অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে একটি স্মার্ট সিটিতে রূপান্তরের মধ্যদিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ দৃষ্টি অর্জনের এক ধাপ এগিয়ে যাব। প্রসঙ্গক্রমে তিনি বলেন, মূলত একীভূত এবং প্রমিত মোবাইল নেটওয়ার্ক কাঠামো স্মার্ট সিটির একটি অবিচ্ছেদ্য অংশ। এ ধারণাটি আমাদের নাগরিকদের যে কোনো জায়গায় সর্বাধিক এক্সেস যোগাযোগ নিশ্চিত করা হবে। আমরা চাই চট্টগ্রাম এমন একটি শহর হবে, যা নগরবাসীকে একটি শহরে বসবাস করার অনুভূতি দেবে যা নিরাপদ এবং সুরক্ষিত থাকবে। মেয়র এডটকো বাংলাদেশকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও সিলেট সিটি কর্পোরেশনের সমঝোতা চুক্তির কপি জমা দেয়ার পর পর্যালোচনা করে বিবেচনা করবেন বলে জানান। মঙ্গলবার সকালে টাইগার পাসস্থ অস্থায়ী কার্যালয়ে মেয়র দপ্তরে স্মার্ট সিটি গঠনের লক্ষ্যে এডটকো বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে মেয়র এসব কথা বলেন।
এ সময় কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, এডটকো বাংলাদেশের আঞ্চলিক প্রধান নাজিবুল হক, আফ্রিন আরা সিদ্দিকী, জাহিদুল করিম চৌধুরী, সিনিয়র প্রকৌশলী সাইফুদ্দিন খান চৌধুরী, তৈমুর ইসলামসহ চসিকের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান