ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাজশাহী থেকে শতাধিক আসন ফাঁকা নিয়ে ছাড়ল পদ্মা এক্সপ্রেস ট্রেন 


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৩-৭-২০২২ দুপুর ৪:৪৯

ঈদের ফিরতি টিকিটের জন্য যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা শারীরিক-মানসিক ভোগান্তির পরও রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া পদ্মা এক্সপ্রেস ট্রেনের শতাধিক আসন রহস্যজনকভাবে খালি গেছে। আজ বুধবার  (১৩ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে শতাধিক আসন ফাঁকা অবস্থায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

সূত্র জানায়, ট্রেন ছাড়ার ৫ দিন আগে ঈদের ফিরতি টিকেট সংগ্রহ করার নিময় করে দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। যাত্রার ৫ দিন আগে লম্বা লাইনে দাঁড়িয়েও অনেকেই টিকেট পাননি। আবার অল্প সময়ের মধ্যে অনলাইনে বরাদ্দকৃত টিকিটও শেষ হয়ে যায়। এমন অভিজ্ঞতা রাজশাহীর শত শত ট্রেনযাত্রীর।

আকরাম হোসেন নামে ট্রেনের টিকিট ক্রয় করতে আসা এক ব্যক্তি বলেন, আমি আজকে (১৩ জুলাই) ঢাকা যাওয়ার জন্য ৫ দিন আগে টিকিট কাটার জন্য এসেছিলাম। কিন্তু টিকিট না পেয়ে ফিরে গেছি। অথচ আজ হঠাৎ অনলাইনে ঢুকে দেখি অনেক সিট ফাঁকা। সঙ্গে সঙ্গে টিকেট কেটে নিলাম। এখন পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাচ্ছি।

সাংবাদিক সুজাউদ্দিন ছোটন ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আজ ছেড়ে যাওয়ার ৫ মিনিট পূর্বে এসি কেবিন, এসি চেয়ার ও শোভন শ্রেণির উল্লেখযোগ্য সংখ্যক আসন খালি দেখা যায়। যেখানে টিকিটের জন্য হাহাকার, রাতভর অপেক্ষাসহ নানামুখী বিড়ম্বনার শিকার শত শত যাত্রী। সেখানে ট্রেনের আসন খালি যাবে এটা কি ভাবা যায়? ট্রেন চলাচলে এবং আসন বরাদ্দে চরম দায়িত্বহীনতা ও কর্তব্যে অবহেলার উৎকৃষ্ট উদাহরণ এটি।’

জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।#

জামান / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন