তানোরে ৫৫ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখনন
সোহানুল হক পারভেজ তানোর (রাজশাহী): রাজশাহীর তানোরের কলমা ও কামারগাঁ ইউনিয়নের (ইউপি) প্রায় এক হাজার বিঘা জমিতে সম্পুরুক সেচ সুবিধার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে হাতিশাইল-ঘৃতকাঞ্চন খালের প্রায় তিন কিলোমিটার পুনঃখনন করা হয়েছে।
এতে প্রায় সহস্রাধিক বিঘা ফসলি জমি সম্পুরুক সেচের আওতায় আসবে বাড়বে ফসল উৎপাদন। ফলে দুই ইউপির
অমৃতপুর, আজিজপুর, নড়িয়াল, চন্দনকৌঠা, ঘৃতকাঞ্চন, কুজিশহর, হাতিনান্দা, নেজামপুর, হরিপুর, ছাঐড় ও হিরানন্দপুরসহ প্রায় ১০ গ্রামের কয়েক হাজার কৃষক উপকৃত হবে।
ঘৃতকাঞ্চন গ্রামের কৃষক আজিমুদ্দিন, সাজ্জাদ আলী, নড়িয়াল গ্রামের কৃষক সাদেক আলী, হরিপুর গ্রামের কৃষক সেকেন্দার আলী ও নেজামপুর গ্রামের কৃষক পলাশ সকালের সময়কে বলেন, এই খাড়ি পুনঃখননের ফলে আমরা খাড়ির পানিতে সম্পুরুক সেচ দিতে পারবো। এতে অনেক আনাবাদি জমিতে আবাদ করা সম্ভব হবে। এছাড়াও মাছ চাষ করে সমিতির সদস্যরা লাভবান হবেন।
সুত্র জানায়, তানোরে ২০২১-২২ অর্থবছরে টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হাতিশাইল-ঘৃতকাঞ্চন (পানি ব্যবস্থাপনা) সমবায় সমিতি লিমিটেড খাল পুনঃখনন করেছেন। ২০২২ সালের ২০ মার্চ কাজ শুরু করে ৩০ এপ্রিল কাজ সম্পন্ন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৫৫ লাখ টাকা। উপজেলার ঘৃতকাঞ্চন-হাতিশাইল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড ৫টি রেফারেন্স লাইন ও ১০টি এলসিএস-এর মাধ্যমে খাল পুনঃখনন কাজ করেছেন। এদিকে খাড়ি পাড়ের অধিবাসিরা খাড়ি পুনঃখনন করায় স্থানীয় সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঘৃতকাঞ্চন-হাতিশাইল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুরুল ইসলাম প্রামানিক সকালের সময়কে বলেন, শতভাগ স্বচ্ছতার সঙ্গে পুনঃখনন কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, এতে সমিতির সদস্যরা মাছ চাষ ও ফসলি জমিতে সম্পুরুক সেচ দিয়ে নিজেদের ভাগ্যবদল করতে পারবেন।
এ বিষয়ে কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ বলেন, এই খাড়ি পুনঃখনন কামারগাঁ-কলমা দুই ইউপির কৃষিক্ষেত্রে বড় ভুমিকা রাখবেন।
জামান / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত