ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হুমকির মুখে পরিবেশ

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ও খাল ভরাট : নির্বিকার প্রশাসন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ৩:৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক ও জনপথ বিভাগের জমিতে থাকা শতবর্ষী জলাশয় ভরাট করে ট্রাক টার্মিনাল তৈরি করার অভিযোগ উঠেছে মোহাম্মদ লোকমান নামে এক শিল্প মালিকের বিরুদ্ধে। পুকুরের পাশে থাকা মদনহাট খালটিও ভারাট করে সুলতান আহমেদ ও আলাউদ্দিন নামে দুই ব্যক্তি সেখানে ভবন নির্মাণ করছেন। এর ফলে যেমন মারাত্মক বিপর্যয়ের মুখে পরিবেশ, অন্যদিকে পানি নিষ্কাশন না হওয়ায় ভোগান্তি বাড়বে স্থানীয়দের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একই জায়গায় দুটি পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড চললেও প্রশাসনের নীরব ভূমিকায় রহস্যের গন্ধ ছড়াচ্ছে। 

স্থানীয়রা বলছেন, দুই ব্যক্তিই প্রভাবশালী হওয়ায় প্রশাসনকে ম্যানেজ করে এসব কাজ করছেন। উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, প্রতি বছরে সীতাকুণ্ডে পানির স্তর পাঁচ ফুট করে নিচে নামছে। এ অবস্থার সেখানে পুকুর ভরাট করাটা খুবই দুঃখজনক। ওই পুকুরের পানি দিয়ে নিত্যপ্রয়োজনী কাজ করতেন স্থানীয়রা। এছাড়া পুকুরটি মহাসড়কের পাশে হওয়ায় যে কোনো সময় অগ্নিনির্বাপণের জন্য সহায়ক হিসেবে কাজ করত পুকুরটি। কিন্তু পুকুরটি ভরাটের ফলে এখন অনেকেই সমস্যায় পড়বেন। পুকুরের পাশে থাকা  মসজিদের মুসল্লিরা বলছেন, বর্তমানে পুকুরটি ভরাট করার কারণে নামাজ পড়তে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের সীতাকুণ্ডের দায়িত্বে থাকা উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন জানান, তারা পুকুর ভরাট করা ব্যক্তিকে মৌখিকভাবে জানিয়েছেন। তিনি পুকুর ভরাট করবেন না বলে জানিয়েছেন। 

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সীতাকুণ্ডের দায়িত্বে থাকা নুর হোসেন সজিব জানান, বিষয়টি তারা অবগত আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত