ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩০-৬-২০২১ দুপুর ১:১৫
জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০-এর জন্য নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা। মানিকগঞ্জ জেলার শিবালয় সার্কেলে কাজের মূল্যায়ন ও স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন।
 
এ সম্মাননা পেয়ে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, আমি এই সম্মামনা পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। এই সম্মাননা আমাকে কাজের প্রতি আরো আগ্রহী ও উৎসাহিত এবং দায়িত্বশীল করবে। তবে এই সম্মাননার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার  রিফাত রহমান শামীম পিপিএম মহোদয়ের প্রতি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বারসহ সকল অতিরিক্ত ডিআইজি স্যার ও ‍ঊর্ধ্বতন স্যারদের প্রতি। এছাড়াও তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
 
তিনি আরো বলেন, আপনাদের এই মূল্যায়ন আমাকে প্রতিনিয়ত সততার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। সকল সহকর্মী যারা আমার পাশে থেকে সততা, নিষ্ঠার সাথে কাজ করতে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, যাতে আমি আমার দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে পালন করতে পারি এবং দেশ ও জাতির কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে পারি।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ