ফরিদপুরে বিয়েতে দাওয়াত না পেয়ে হামলা- ভাংচুর আহত ২৫
ফরিদপুরের নগরকান্দায় বিয়েতে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দী গ্রামের জাকির মোল্লার ছেলে জুনাইদ মোল্লা গত ১২ জুলাই বিয়ে করেন। এই বিয়েতে গ্রামের মাতবর সিরাজ মোল্লা দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হন।
এর জেরে শুক্রবার সকালে সিরাজ মোল্লা ও তার সমর্থকরা জুনাইদ মোল্লার ওপর হামলা চালায়।
হামলা থেকে বাঁচতে জুনাইদ দৌড়ে সিরাজ মোল্লার প্রতিপক্ষ ইউসুফ মোল্লার বাড়িতে আশ্রয় নেয়।
এরপর সিরাজ মোল্লা ও তার সমর্থকরা ইউসুফ মোল্লার বাড়ি-ঘর ভাঙচুর করে।
এই ঘটনার পর দুইপক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ২৫ জন আহত হন।
সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকান ভাঙচুর এবং লুটপাট হয়।
সংঘর্ষের ঘটনায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর