সোমেশ্বরী নদীতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর ভেসে উঠল যুবকের মৃতদেহ
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালুবাহী বলগেট ও যাত্রীবাহী নৌকার সংঘর্ষে নদীতে নিখোঁজ উজ্জ্বল হোসেনের (২৭) মৃতদেহ ১৫ ঘণ্টা পর ভেসে উঠেছে। গতকাল শুক্রবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী গ্রামে নৌকা ও বলগেটের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিখোঁজের পরদিন আজ শনিবার (১৬ জুলাই) সকালে মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। নিখোঁজ যুবক ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাঁওকান্দিয়া থেকে ২০-২২ জন যাত্রী নিয়ে একটি নৌকা ঝাঞ্জাইলের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী নামক স্থানে বালুবাহী বলগেটের সাথে যাত্রীবাহী নৌকাটির সংঘর্ষ হয়। এ সময় নৌকায় থাকা সকল যাত্রী নদীতে পড়ে গেলে কেউ কেউ সাঁতরে উপরে ওঠেন এবং নদীতে থাকা অন্য নৌকা ও স্থানীয়রা তাদের উদ্ধার করে। এ সময় নদীতে নিখোঁজ হন উজ্জ্বল হোসেন। তাৎক্ষণিক স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। পরে রাতে ডুবুরি দল এলেও সকালে উদ্ধার কার্যক্রম শুরু করার আগেই ঘটনাস্থল থেকে প্রায় ২৫০ গজ দূরে উজ্জ্বলে মৃততদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
এ বিষয়ে দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যাই। রাতে ডুবুরি দল আসে এবং সকালে উদ্ধার কার্যক্রম শুরু করার আগেই মৃতদেহটি ভেসে ওঠে।
জামান / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন