বিশা পাগলার আলমারিতে মিলল আড়াই কোটি টাকা!
কুমিল্লার তিতাসে বিশা পাগলা মারা যাওয়ার পর তার ঘরে বস্তাভর্তি ২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা পাওয়া যায়। গত ৮ জুলাই উপজেলার গাজীপুর গ্রামে নিজ বাড়ির একটি ঘরে আমির হোসেন ওরফে বিশা পাগলার মৃত্যু হয়। পরে তার শোয়ার ঘরে পাওয়া যায় তিনটি বস্তা। গত মঙ্গলবার এসব বস্তা খোলা হলে বেরিয়ে আসে টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। উদ্ধার হওয়া টাকা পাঁচ ওয়ারিশের যৌথ অ্যাকাউন্টে বৃহস্পতিবার জমা রাখা হয়।
এই অর্থের প্রকৃত উৎস কী- বিষয়টি জানতে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তিন কার্যদিবস পর তদন্ত কমিটি রিপোর্ট দেবে বলে নিশ্চিত করেছেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ।
বিশা পাগলাকে এলাকার লোকে ‘ফকির’ বা আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে চেনেন। কিন্তু তার কাছে কিভাবে এত টাকা এলো তা বিশা পাগলার আত্মীয়স্বজন ও স্থানীয়রা কেউ জানেন না। তাদের ধারণা, ওরসের সময় ভক্তদের থেকে পাওয়া টাকাই জমিয়ে এত টাকার মালিক হয়েছিলেন বিশা পাগলা। শুধু টাকা নয়, বিশা পাগলার ঘরে বান্ডিল বান্ডিল টাকার পাশাপাশি স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও পাওয়া যায়।
বিশা পাগলার বড় ভাই আওলাদ হোসেন বলেন, বিশা সারাজীবন ফকিরি করল। বিয়েশাদি করেনি। মসজিদ গড়ার খুব ইচ্ছা ছিল।
বলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরনবী বলেন, আমি টাকা গোনার সময় ছিলাম। যে ঘরে টাকা পাওয়া গেছে, সে ঘরে তার ফকিরি চলত। সেখানে ভক্ত ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ ছিল।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ বলেন, আমরা বিশা পাগলার আয়ের উৎস সম্পর্কে জানতে কিংবা কোত্থেকে এত টাকা তার ঘরে জমা হলো, বিষয়গুলোকে স্পষ্ট করতে চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছি। আগামী তিন কার্যদিবসে অর্থাৎ সোমবার পর্যন্ত তদন্ত চলবে। মঙ্গলবার তদন্ত কমিটি আমাকে রিপোর্ট দেবে।
কাদের নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, একজন গেজেটেড কর্মকর্তা, তিতাস থানার একজন কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন কমিটিতে।
জামান / জামান
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা