ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১৬-৭-২০২২ দুপুর ১:৪৩

‘পৌর শহরের ৪০টি পরিবার জলাবদ্ধতার কারণে ঈদের আমেজ ম্লান’ শিরোনামে সাপ্তাহিক মঠবাড়িয়ার খবর ও জাতীয় দৈনিক সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে স্থানীয় ব্যবসায়ী অঙ্গন শপিং সেন্টারের মালিক ও সৌদি প্রবাসী হাসপাতালের পরিচালক মনির হোসেন মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি জাতীয় দৈনিক মানব কণ্ঠের উপজেলা প্রতিনিধি ও মঠবাড়িয়ার খবর পত্রিকার নির্বাহী সম্পাদক শাকিল আহম্মেদকে মিথ্যা চাঁদাবাজি মামলা ও হত্যার হুমকির প্রতিবাদে শনিবার (১৬ জুলাই) বেলা ১১টায় শহীদ মিনারের সম্মুখে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণ করেন- মঠবাড়িয়ার ৫টি সাংবাদিক সংগঠনের সভাপতি সম্পাদকসহ স্থানীয় জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিক বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন- মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, সহ-সভাপতি আরিফ-উল-হক, মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম-উল-হক, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, রিপোটার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির, রিপোটার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাধারণ সম্পাদক আব্দুর রহমান নোমান প্রমুখ।

বক্তারা মনিরের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, তার বিরুদ্ধে সাংবাদিকদের সাথে অনুরূপ হুমকির ঘটনার আরো একাধিক প্রমাণ রয়েছে। এ ঘটনায় আমাদের সংবাদকর্মী শাকিল আহম্মেদ একটি সাধারণ ডায়েরি করেছেন, যার সুষ্ঠু তদন্ত করে মনিরের বিরুদ্ধে আপনারা অতিদ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। না হলে তার বিরুদ্ধে মঠবাড়িয়ার  সাংবাদিকসমাজসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনে যেতে বাধ্য হবেন।

 

জামান / জামান

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ