ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

তীব্র গরমে গাইবান্ধায় ডায়রিয়ার প্রকোপ


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ১৬-৭-২০২২ দুপুর ৩:৫১

তীব্র গরমে গাইবান্ধায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। জেলা শহরের বেশিরভাগ বাসা-বাড়িতে জ্বর, সর্দি ও ডায়রিয়ায় দু-একজন সদস্য আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের মধ্যে নারী-পুরুষ ও শিশুসহ বয়স্করাও রয়েছেন। শনিবার (১৬ জুলাই) দুপুরে জেলা হাসপাতালে নতুন করে ৩০ রোগী ভর্তি হয়েছেন।

গাইবান্ধা জেলা হাসপাতালের ২০ শয্যার ডায়রিয়া ইউনিটে বিছানা ফাকা না পেয়ে ফ্লোরে ও বেঞ্চে বসে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

হাবিবুর রহমান নামে এক রোগী জানান, রাতে হঠাত ৎকরে পাতলা পায়খানা শুরু হয়েছে। ভোর হতে হতে বেশি হওয়ায় সকালে এসে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন একটু সুস্থ। বাসায় আমার ছেলেও জ্বর-সর্দিতে আজ তিন দিন ধরে আক্রান্ত।

ডায়রিয়ায় আক্রান্ত সাবিদ নামের এক শিশু রোগীর স্বজন জানান, ছেলেটার গত দুদিন থেকে জ্বর। গতকাল রাত থেকে পাতলা পায়খানা শুরু হয়েছে। সকালে পরিমানে বেশি হওয়ায় ভয় পেয়ে গেছিলাম। তাই তারাতারি করে হাসপাতালে নিয়ে এসেছ। চিকিৎসা নিয়ে এখন একটু সুস্থ।

এ বিষয়ে গাইবান্ধা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার শেখ সুলতান আহম্মেদ জানান, তীব্র গরমে এ রোগ দেখা দিয়েছে। তবে বিচলিত না হয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি বেশি বেশি তরল খাবার ও স্যালাইন খাওয়ার পরামর্শ এই চিকিৎসকের।

গত এক সপ্তাহের ব্যবধানে গাইবান্ধা জেলা হাসপাতালে ২৫০ জনেরও বেশি রোগী চিকিৎসা নিয়েছেন।

জামান / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত