ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় ইসমাইল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৬-৭-২০২২ দুপুর ৪:৩৪

পটুয়াখালীর গলাচিপায় মাটিভাঙ্গা বাজারের ব্যবসায়ী ইসমাইল হাওলাদর হত্যা মামলার ৩ মাস অতিবাহিত হলেও হত্যার সাথে জড়িত মাত্র ৪ জন গ্রেফতার হলেও বাকি  আসামিদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। 

শনিবার (১৬ জুলাই) বেলা ১১টায় রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন নিহতের পরিবারের সদস্য এবং এলাকাবাসী  অংশগ্রহণ করেন।

মানববন্ধনে নিহতের মেয়ে নাজমা আক্তার অভিযোগ করেন, গত ১ এপ্রিল শুক্রবার আমার বাবা ইসমাইল হাওলাদারকে প্রকাশ্যে হত্যা করা হয়। আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। এতে জীবনের ভয় নিয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে পরিবারের সদস্যদের।

নিহত ইসমাইলের ছোট ছেলে রাকিব সাংবাদিকদের জানান, আমার পিতাকে হত‍্যা করার পর চার সন্ত্রাসী গ্রেফতার হলেও দুজন জামিনে হাইকোর্ট থেকে বেরিয়ে আসেন। তারা প্রকাশ্যে রাস্তায় ঘোরাফেরা করে এবং আমিসহ আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এতে আমি এবং আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। 

তিনি আরো জানান, সন্ত্রাসীরা যে কোনো সময় আমাকেও হত্যা করতে পারে। তাই আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে আমার বাবার খুনিদের ফাঁসির রায় কার্যকর করার জন্য।

জামান / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া