ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ত্রিশালে ট্রাকচাপায় সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২২ বিকাল ৫:৩৭

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তবে অলৌকিভাবে বেঁচে গেছে নিহত অন্তঃসত্ত্বা নারীর গর্ভের ৭ মাসের সন্তান। শনিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌর শহরের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি গ্রামের ফকির বাড়ির মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে  জাহাঙ্গীর আলম (৪০), তার স্ত্রী রত্না বেগম (৩০) এবং ৬ বছরের মেয়ে সানজিদা।

জানা যায়, জাহাঙ্গীর আলম অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগমকে সাথে নিয়ে আল্টাসনোগ্রাফি করাতে এসেছিলেন। সড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী তাজ ও মাহী এন্টারপ্রাইজের একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৩৫৮০) রাস্তা পারাপারের সময় তাদের চাপা দেয়। এ সময় অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট ফেটে বাচ্চা বের হয়। অলৌকিকভাবে বাচ্চাটি এখনো বেঁচে আছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে। গাড়িচাপায় ভূমিষ্ঠ নবজাতক সুস্থ রয়েছে। চালক পলাতক রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

জামান / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার